গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে যুবকের অর্ধগলিত ভাসমান মরদেহ উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৫-২৫ ২১:২৫:১৬
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবঞ্জের  গোমস্তাপুর উপজেলার সীমান্তবর্তী মহানন্দা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের(৩৩) অর্ধগলিত ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, সোমবার(২৫মে)   দুপুর আড়াইটার দিকে স্থানীয়দের  জাতীয় জরুরী সেবা ‘৯৯৯’  নম্বরে দেয়া ফোনে খবর পেয়ে বোয়ালিয়া ইউনিয়নের কাওয়াভাষা ঘাট এলাকায় ঘটনাস্থলে পৌঁছে কচুরিপানার মধ্যে ভাসমান মরদেহ দেখতে পায় গোমস্তাপুর থানা পুলিশ। পরে বিকাল সাড়ে ৫টার দিকে রাজশাহীর গোদাগাড়ী থেকে আসা নৌ পুলিশের  সহায়তায় মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন,  প্রিন্টের কালো হাফপ্যান্ট ও টি শার্ট পরিহিত প্রায় পঁচে যাওয়া মরদেহটি  মুসলমান পুরুষের।  অন্তত: ৪/৫ দিন  পুরোনো মরদেহে বাহ্যিকভাবে আঘাতের তেমন কোন চিহ্ন পাওয়া যায় নি।  মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে ওই যবকের মৃত্যুর কারণ জানা যাবে। এদিকে রাত ১০টা পর্যন্ত মরদেহ শনাক্ত করা যায় নি। স্থানীয়রা অনেকে সন্দেহ করছেন, মরদেহটি  সীমান্ত পেরিয়ে ভারত থেকেও ভেসে আসতে পারে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।