চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ষ্টেশনবাজার কোরবানীর পশুর হাটে ছাগল কিনতে গিয়ে মোটরসাইকেল চুরির ঘটনায় পুলিশ চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার সহ মোটরসাইকেল চুরি ও মাদকের ৮ মামলার আসামী চোরকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, গত শুক্রবার (২২ মে) বিকালে হাটের পাশ থেকে মোটরসাইকেল চুরির পর সোমবার(২৫মে) ভোররাতে জেলার শিবগঞ্জ উপজেলার আড়াইমারি গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় সোবহান আলী সাবানের ছেলে ও চোর জিহাদ হোসেন (২০) নামে এক তরুনকে। পরে তাঁর স্বীকারোক্তিতে পাশের বিশ^নাথপুর গ্রামের সমির আলীর ছেলে ও ২টি চুরি মামলার আসামী আবদুল্লাহ’র(৩৫) বাড়ি থেকে ভোরেই মোটরসাইকেলটি উদ্ধার হয়। তবে এ সময় আবদুল্লাহকে গ্রেপ্তার করা যায় নি।
সোমবার চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, মোটরসাইকেল চুরির ঘটনায় এর মালিক নাচোলের কসবা ইউনিয়নের চৌপুকুরিয়া গ্রামের নুরুল ইসলাম(৫২) গত রবিবার দিবাগত মধ্যরাতে(২৫মে) অজ্ঞাতনামাদের আসামী করে নাচোল থানায় মামলা করলে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোর শনাক্ত করে। পুলিশের জিজ্ঞাসাবাদে জিহাদ সহযোগি আবদুল্লাহকে সাথে নিয়ে মোটরসাইকেলটি চুরির বিষয়টি স্বীকার করেছে।
নাচোল থানার অফিসার ইনচাজর্ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন,আসামীরা সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের সদস্য। গ্রেপ্তার জিহাদকে বিকালে আদালতে পাঠানো হয়েছে। আবদুল্লাহকে আটকে অভিযান চলছে।