বরগুনা প্রতিনিধি: বরগুনা জেলা পরিষদ প্রশাসককে বরগুনায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বরগুনা সদর উপজেলার নব-গঠিত কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । ২৪ মে রোববার বেলা ১১ টায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে বরগুনা সদর উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বরগুনা সদর উপজেলা শাখার নব-গঠিত কমিটির নির্বাহী সভাপতি জহিরুল ইসলাম বাদল , সিনিয়র সহ-সভাপতি এ এস এম আতিকুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক গোলাম রসুল কুট্টি ও নিবার্হী সম্পাদক রুখসানা ইরানী এবং কমিটির অন্যান্য সদস্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মোল্লাকে ফুলেল জানান। এ সময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব এসএম হুমায়ূন হাসান শাহীন, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ জেড এম সালেহ ফারুক, সাবেক ছাত্রনেতা জেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আবুল কালাম , বেতাগী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ রাসেল সাবরিন, বামনা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ ছগির হোসেন,বিভিন্নক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। রায়েরতবক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ।অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন নির্বাহী সভাপতি মোঃজহিরুল ইসলাম বাদল ।