বোদা উপজেলাবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এনসিপি নেতা শিশির আসাদ

  • বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
  • ২০২৬-০৫-২৪ ১৭:৩৪:১৩
image

পঞ্চগড় প্রতিনিধি:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পঞ্চগড়ের বোদা পৌরসভা ও উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসী বাঙালিদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত বোদা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং পঞ্চগড় জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক শিশির আসাদ।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ত্যাগ, সাম্য, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধের শিক্ষা নিয়ে প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে সমাগত হয়। এই উৎসব ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাইকে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে।
তিনি আরও বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পরিপূর্ণতা পায়, যখন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষও সেই আনন্দে শামিল হতে পারে। তাই সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদের প্রতি তিনি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
শিশির আসাদ বর্তমানে বোদা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পঞ্চগড় ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সদস্য, নজরুল পাঠাগারের আজীবন সদস্য এবং দক্ষিণ তাসেরপাড়া জামে মসজিদের সেক্রেটারি হিসেবেও দায়িত্বে রয়েছেন।
শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি বলেন, “ঈদ মানুষের মাঝে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে। ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ বয়ে আনুক পবিত্র ঈদুল আযহা এই প্রত্যাশায় বোদাবাসীসহ দেশবাসীকে জানাই আন্তরিক ঈদ মোবারক। সকলের দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করছি।