মোঃ ই ম ন মি জি

  • পলি-অস্তিত্ব
  • ২০২৬-০৫-২৪ ১১:৫৪:৫০
image

​শস্যের স্তব্ধতায়—
রোপিত এক দীর্ঘ হাহাকার,
দত্তনগর কি কেবলই বীজের আধার?
না কি এক জমাট অন্ধকার?
​যেখানে লাঙল চিরেছে বুক—
সেখানে কেন মগজের আকাল?
পলি-তটে কবে জাগবে প্রজ্ঞার মহাকাল?
​অপেক্ষার জরায়ু ছিঁড়ে—
বের হোক এক বিদ্যার রথ,
দাবি নিয়ে জাগুক এই মেঠোপথ।
রাষ্ট্র কি শুনবে না মাটির গান?
উচ্চশিক্ষায় ফিরুক—
উর্বর এই জনপদের সম্মান।