মনের ভেতর আগুন যখন জ্বলে,
যায়না বোঝা কিছুই বাইরে থেকে!
বুকের ভেতর পাঁজর গুলো শুধু,
প্রকাশ করে কাতর ভাবে ডেকে।।
যতই জ্বলুক আগুন বুকের ভেতর!
বাইরে তবু শান্ত থাকার ভান।
এটাই নাকি বাস্তবতা এখন,
ভেতরটা হোক যতই খানখান।।
জ্বলছে জ্বলুক অগ্নিশিখা বুকে,
স্বপ্ন গুলো নয়কো দেখা বারণ!
আকাশ ছোঁয়ার স্বপ্ন পূরণ করো,
থাকলে থাকুক জটিল কিছু কারণ।।