চাঁপাইনবাবগঞ্জে বিশ^বিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৫-২৩ ১২:২২:৪৭
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে ইমন আহম্মেদ পায়েল (২৪) নামে এক বিশ^বিদ্যালয় শিক্ষার্থীর সিলিং ফ্যানের সাথে গলায় পরনের বেল্টের সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পায়েল শিবগঞ্জ পৌর ৮ নং ওয়ার্ডের পিঠালিতলা পুরাতনপাড়া মহল্লার আশরাফুল ইসলাম শিলুর ছেলে এবং রাজশাহীর বরেন্দ্র বিশ^বিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিল। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার(২২মে) দুপুর ১টার দিকে নিজ বাড়ির শয়নকক্ষে ফাঁস দেন ইমন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর সন্ধ্যায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।  ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যূর সঠিক কারণ জানা যাবে। কি  কারণে পায়েল এ ঘটনা ঘটাল তা তদন্ত করে দেখা হচ্ছে।  এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি।