ঈদ-উল-আজহা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি টানা ৮দিন বন্ধ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৫-২১ ১০:৩২:৩৪
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল-আজহা-২০২৬ উদযাপন উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও  সিএন্ডএফ বিষয়ক কার্যক্রম আগামী ২৬ মে (মঙ্গলবার) হতে আগামী ২ জুন(মঙ্গলবার) পর্যন্ত টানা ৮ দিন বন্ধ থাকবে। আগামী ৩ জুন (বুধবার) থেকে বন্দরেরর  সকল কার্য়ক্রম  পূণরায় যথারীতি চালু হবে। বুধবার (২০মে) সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি  বাংলাদেশ ও ভারতের বন্দর সংশ্লিষ্ট সকল পক্ষকে অবহিত করা হয়েছে। পত্রে বলা হয়, সোনামসজিদ স্থল বন্দর সিএন্ডএফ  এজেন্ট এসোসিয়েশনের সাথে যৌথভাবে এই  সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পত্রে আরও বলা হয়,বন্ধের সময় সোনামসজিদ ইমিগ্রেশন পথে দুদেশে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াাত ঈদের দিন সহ প্রতিদিনই চালু  থাকবে।
বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড অপারেশন ম্যানেজার কামাল খান  আগামী ২৬ মে থেকে ২ জুন পর্যন্ত  ঈদ উপলক্ষে বন্দর বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,  বন্ধের  মধ্যে লোড-আনলোড,গুদামজাতকরণ,পরিবহন সহ কিছু অভ্যন্তরীন কার্যক্রম সীমিত আকরে চালু থাকবে।