চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পরস্পর দ্বিতীয় দিনের মত অবৈধ সীসা কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আদালত সূত্রে জানা যায়, বুধবার(২০মে) বেলা ১১টার দিকে ঝিলিম ইউনিয়নের পাওলি মোড় নামক স্থানে অবস্থিত ওই কারখানায় অভিযান চালিয়ে বিদ্যূৎ সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাটি বন্ধ করে দেয়া হয়। এ সময় আবুল কাশেম(৫৫) নামে কারখানা মালিককে একলক্ষ টাকা অর্থদন্ড আরোপ করে আদায় করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক (এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট) এবং সদর উপজেলা সহকারী কমিশনার(ভুমি) একরামুল হক নাহিদ বলেন, গোপন সূত্রে খবর পেয়ে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ব্যাটারি থেকে সীসা উৎপাদনকারী নাম বিহীন অবৈধ ওই কারখানায় অভিযান চালানো ্হয়। এ সময় কারখানা মালিককে ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইনে ১ লক্ষ টাকা অর্থদন্ড করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট আরও বলেন, কারাখানাটি মেসার্স বিশ^াস অটো রাইস মিল নামে একটি রাইস মিল সংলগ্ন। জানা গেছে, ওই রাইস মিলের ভূমি ভাড়া নিয়ে বিনা অনুমতিতে ওই কারখানা স্থাপন করা হয়। বর্তমানে ওই রাইস মিলটিও বিদ্যূৎ সংযোগবিহীন অবস্থায় রয়েছে। এ ধরনের কারখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যহত থাকবে। অভিযানকালে সংম্লিস্ট ইউপি চেয়ারম্যান লূৎফল হাসান ও সদর থানা পুলিশের একটি দল সহায়তা করে।
উল্লেখ্য,গত মঙ্গলবারও (১৯মে) পরিবেশ অধিপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সদর উপজেলার ফুলতলা কোচলাপাড়া এলাকায় মেসার্স আলতা প্লাষ্টিক এন্ড মেটাল নামক একটি অপর একটি অবৈধ সীসা কারখানা বিদ্যূৎ সংযোগ বিচ্ছিন্ন করে বন্ধ করে দেয়া হয়। ওই অভিযানেও কারখানা মালিককে একলক্ষ টাকা অর্থদন্ড করা হয়।