রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বৈশ্বিক চাপ ও বৈরী বহিরাগত পরিস্থিতির মধ্যেও চীন ও রাশিয়ার সহযোগিতা এবং অর্থনৈতিক অংশীদারত্ব শক্তিশালী ও ইতিবাচক ধারায় এগিয়ে চলছে।
বুধবার বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠককালে তিনি এ মন্তব্য করেন। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
রুশ গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত বৈঠকে পুতিন সি চিনপিংকে বলেন, দুই দেশের সম্পর্ক বর্তমানে আরও দৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে এবং আন্তর্জাতিক নানা চাপ সত্ত্বেও এই সহযোগিতা অব্যাহত রয়েছে।
বিশ্লেষকদের মতে, পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার টানাপোড়েন বাড়ার প্রেক্ষাপটে মস্কো ও বেইজিংয়ের ঘনিষ্ঠতা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন কৌশলগত ভারসাম্য তৈরি করছে। বিশেষ করে জ্বালানি, বাণিজ্য, প্রযুক্তি ও নিরাপত্তা খাতে দুই দেশের সম্পর্ক ক্রমেই গভীর হচ্ছে।
কী-শব্দ: চীন-রাশিয়া, পুতিন বৈঠক, অর্থনৈতিক অংশীদারত্ব