বরগুনায় পূবালী ব্যাংক পিএলসি এর আয়োজনে ক্যাশলেস এ্যান্ড ডিজিটাল ব্যাংকিং বিষয়ে মতবিনিময়

  • এম আর অভি,
  • ২০২৬-০৫-১৯ ১৬:৫০:০০
image

 বরগুনা প্রতিনিধি: লেনদেন হচ্ছে ক্যাশলেস এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এই স্লো-গানে বরগুনায় পূবালী ব্যাংক পিএলসি শাখার  আয়োজনে ক্যাশলেস এ্যান্ড ডিজিটাল ব্যাংকিং বিষয়ে মতবিনিময় ও সচেতনতা মূলক  ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।  ১৯ মে মঙ্গলবার সকালে শহরের আল-মিজান শপিং কমপ্লেক্সের নিচতলায় এ ক্যাশলেস এ্যান্ড ডিজিটাল ব্যাংকিং বিষয়ে মতবিনিময় ও সচেতনতা মূলক  ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় । পূবালী ব্যাংক পিএলসি বরগুনা শাখার ব্যবস্থাপক  এমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পিএলসি বরগুনা শাখার গ্রাহক মেসার্স রুদ্র এন্টারপ্রাইজের মালিক বিশিষ্ট ব্যবসায়ী ও প্রথম শ্রেণীর ঠিকাদার জাবেদুল ইসলাম জুয়েল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন  পূবালী ব্যাংক পিএলসি  বরিশাল আঞ্চলিক কার্যালয়ের এডিসি ইনচার্জ আমিনুল ইসলাম , পূবালী ব্যাংক পিএলসি বরগুনা শাখার গ্রাহক মেসার্স শারমিন কন্সট্রাকশনের সত্বাধিকারী মোস্তফা জামান লিটন, গ্রাহক আরিফ খান প্রমুখ। ক্যাশলেস এ্যান্ড ডিজিটাল ব্যাংকিং বিষয়ে মতবিনিময় ও সচেতনতা মূলক  ক্যাম্পেইন অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন পূবালী ব্যাংক পিএলসি বরগুনা শাখার অফিসার  ছগির হোসেন । পরে লেনদেন হচ্ছে ক্যাশলেস এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এই স্লো-গানে বরগুনায় পূবালী ব্যাংক পিএলসি শাখার  আয়োজনে ক্যাশলেস এ্যান্ড ডিজিটাল ব্যাংকিং  সচেতনতা মূলক  শহরে একটি র‍্যালি বের করে। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে   আল-মিজান শপিং কমপ্লেক্সের সামনে শেষ হয়।