রুপালি রাতে স্বপ্ন হয়ে
চোখের পাতায় এসো,
তুমি জীবন সাথী হয়ে আমায়
শুধু ভালোবেসো।
যদি চলার পথে,শত বাঁধাও আসে
আমি থাকবো তোমার পাশে,
তুমি প্রেরণা দিলে বাঁধার পাহাড়া
ভাঙবো হেসে হেসে,
আজ হোক না স্মৃতি নীল তিথি
আরো ভালোবেসো।
আমি যতন করে চির সুখের প্রদীপ
শুধু জ্বালবো তোমার ঘরে,
আমি ছায়ার মতো রবো পাশে
তোমায় ভালোবেসে,
আজ হোক না স্মৃতি রাতের তিথি
আরো কাছে এসো।
রুপালী রাতে স্বপ্ন হয়ে
চোখের পাতায় এসো।