বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের খুলনা জেলা শাখার উদ্যোগে জরুরী জেলা বৈঠক অনুষ্ঠিত

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৬-০৫-১৮ ২২:০১:২৩
image

ফুলবাড়ি গেট প্রতিনিধি:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা শাখার উদ্যোগে জরুরী জেলা
বৈঠক আজ সকাল দশটায়  জেলা অফিসে অনুষ্ঠিত হয়।খুলনা জেলা সভাপতি
প্রিন্সিপাল গাওসুল আযম হাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান।
আরো উপস্থিত ছিলেন মাওলানা কামাল হোসেন,অধ্যাপক মুহাম্মদ অলিউল্লাহ,আলী
আকবর মোড়ল,আবুল কালাম আজাদ, মুহাম্মদ নাজিমুদ্দিন, আল-আমীন গোলদার,
মুহাম্মদ সাইফুল্লাহ মানসুর প্রমুখ।বৈঠকে মে দিবস ও সাংগঠনিক পক্ষ
বাস্তবায়নের জন্য বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়।