মহেশখালীতে মোটরসাইকেল ও মিশুক গাড়ীর মুখোমুখি সংঘর্ষে শাকের উল্লাহ নামে এক যুবক নিহত

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৬-০৫-১৮ ০৯:৪৬:৪০
image

মহেশখালী কক্সবাজার 
১৭ মে রবিবার সন্ধ্যায় গোরকঘাটা টু জনতা বাজার  সড়কের বড় মহেশখালী মধুয়ার ডেইল এলাকায় মোটরসাইকেল ও মিশুক গাড়ীর মুখোমুখি সংঘর্ষে শাকের  উল্লাহ নামে এক যুবক নিহত হয়েছেন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশখালী  উপজেলা  স্বাস্থ্য  কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শাকের উল্লাহ ছোট মহেশখালী ইউনিয়নের  ডেইল পাড়া এলাকার আবুল কালামের পুত্র  বলে জানা গেছে। 
স্থানীয় সূত্রে জানা যায় -শাকের  উল্লাহ মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মিশুক গাড়ীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়েন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  স্বজন ও স্থানীয়দের ভিড় জমে।
নিহতের মরদেহ বর্তমানে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সুলতান  জানান-মোটরসাইকেল ও মিশুক গাড়ীর মুখোমুখি সংঘর্ষে শাকের উল্লাহ নামে এক যুবক নিহত হওয়ার ঘোটনায় তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।