মহেশখালীতে মোবাইল কোর্ট অভিযান,এক যুবককে অর্থদন্ডসহ ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৬-০৫-১৭ ২১:৩৬:২০
image

মহেশখালী কক্সবাজার

১৭ মে রবিবার দুপুরে মহেশখালী উপজেলার  বড় মহেশখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড শুকরিয়াপাড়া  পাহাড়তলী   এলাকায়   মোবাইল  কোর্ট অভিযান পরিচালনা করেন,মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি)ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মো: আবু জাফর মজুমদার এর ভ্রাম্যমান আদালত।
অভিযান পরিচালনাকালে এক যুবককে ৩ পিস ইয়াবা ও গাজা সেবনরত অবস্থায় পাওয়া যায়।
উপজেলার সহকারী কমিশনার(ভূমি)ও বিজ্ঞ   এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট  মো: আবু জাফর
মজুমদার এর ভ্রাম্যমান আদালত
মাদকদ্রব্য  নিয়ন্ত্রণ  আইন, ২০১৮  এর ৩৬(৫) ধারা অনুযায়ী যুবককে ৫ শত টাকা অর্থদণ্ড এবং ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা কালে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতায় ছিলেন,মহেশখালী থানা পুলিশের 
চৌকস টিম।
ভ্রাম্যমান   আদালত   সূত্রে  জানা  যায়, জনস্বার্থে মহেশখালী উপজেলায় মাদকের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।