নি র ঞ্জ ন চ ন্দ্র সূ ত্র ধ র

  • জহুরী
  • ২০২৬-০৫-১৭ ১১:৫১:৪৪
image

কুকুরের পেটে গাওয়া ঘি
হজম নাহি হয়,
যে যেই পরিবেশের যোগ্য
সেই পরিবেশেই রয়।

জহুরী চিনে মনি মুক্তা 
ধীবর চিনে মাছ,
কাঠমিস্ত্রি চিনে আসবাবপত্র 
চিনে কাঠের আঁশ।

রাজা বুঝে মুকুটের সম্মান
নেয় রাজ্য ভার,
মুচি চিনে বুট পালিশ
কি করবে আর?

শিক্ষিত বুঝে শিক্ষার মূল্য 
শিক্ষা অমূল্য ধন,
মুর্খের নেই বিচার বিবেক
পশু সম মন।

স্বর্ণকার বুঝে কাঁচা-পাকা 
কোনটা খাঁটি সোনা,
মুখের গড়ন দেখে যায় না বুঝা
ভালো মন্দ মানুষ চেনা। 

কুকুরের পেটে গাওয়া ঘি
হজম নাহি হয়,
যে যেই মাপের ওজন
সে সেখানেই রয়।