শা হ না জ পা র ভী ন মি তা

  • জীবনের ঋণ
  • ২০২৬-০৫-১৭ ১১:২৭:২০
image

জীবনের কাছে অনেক ঋণ আমার 
ভোরের সূর্য যখন স্বচ্ছ কিরণে জাগে,
পাখি ডেকে বলে 
ঘুমিও না আর চোখ মেলো।

যদিও বেশীরভাগ সময় আমি ঘুমের রাজ্যে 
হয়তো তখন স্বপ্নে শোধ করি
বেঁচে থাকবার কিছু ঋণ। 

এক একটি  দীর্ঘ রাত্রির একাকিত্ব 
সাথে যে নক্ষত্ররা জেগে থাকে 
যারা কথা বলে কবিতায়,
আমারই মত হাজার বছর 
জ্বলে জ্বলে তারা আকাশের তারা। 

সবুজ বৃক্ষ যার কাছে ঋণ আমার 
মুক্তির নিঃশ্বাসের 
সুখের আশ্বাসের।

কত কত ঋণ জীবনের 
হাসবার ,বাঁচবার ও ভালোবাসবার ।