চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদ আলীর ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৫-১৬ ২২:২১:৪৫
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদ আলী (৮০) ইন্তেকাল  করেছেন ( ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। তিনি ওই গ্রামের লাল মোহম্মদের ছেলে। শনিবার (১৬মে) বিকাল ৩টার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে ও তিন মেয়ে সহ বহু গূণগ্রাহি রেখে গেছেন।
শনিবার সন্ধ্যা সোয়া ৬টায় নিজ গ্রামে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর  নামাজে জানাজা শেষে একই ইউনিয়নের ধোবড়া কেন্দ্রীয় গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ,শিবগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) সুজিত কুমার,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজান সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।