এ স এ ম আ জা দ হো সে ন

  • নগরের নিঃসঙ্গ মানুষ
  • ২০২৬-০৫-১৬ ১০:২১:৩৪
image

(সনেট)

অট্টালিকার নিচে ক্লান্ত শহর ঘুমায়,
নিয়নের আলো জ্বলে কৃত্রিম সুখে,
মানুষগুলো মুখে হাসির মুখোশ আঁকে,
অন্তর ভাঙে নীরব অন্ধকার বুকে।

ব্যস্ত রাস্তাজুড়ে ছুটে চলে জীবন,
কারো চোখে নেই কারো দুঃখের ছায়া,
স্বপ্নেরা আটকে থাকে কাঁচের দেয়ালে,
ভালোবাসাও আজ হিসেব কষে মায়া।

মুঠোফোনে বন্দি অসংখ্য সম্পর্ক,
স্পর্শহীন সময় কাঁদে একাকিত্বে,
চেনা মানুষও আজ অচেনা লাগে।

তবু কোনো ভোরে শিশিরভেজা আলো
মানুষকে শেখায়-এখনো বেঁচে আছে
একটু সত্য প্রেম পৃথিবীর ভিড়ে।