রা জি য়া আ ক্তা র প পি

  • দূরত্ব
  • ২০২৬-০৫-১৬ ০৮:৩৪:১১
image

যদি কখনো মনে পড়ে আমায়,
সেই দীঘির পাড়ে, বসে ভাবো আমার কথা, 
তখন ভাববে আমি ঘাটলা পাড়ের অযত্নে বেড়ে ওঠা দূর্বাঘাস।

যদি কখনো মনে পড়ে আমায়, 
হিজলের তলায়,বসে ভাবো আমার কথা, 
তখন ভাববে আমি অযত্নে ভেসে যাওয়া হিজলের ফুল।

যদি কখনো মনে পড়ে আমায়, 
কবিতার পাতায়,লেখার মাঝে,ভাবো আমার কথা,
তখন ভাববে আমি অযত্নে লেখা ছোট্ট শব্দ। 

যদি কখনো মনে পড়ে আমায়,
বাসার ছাদে, যদি ভাবো আমার কথা, 
তখন ভাববে আমি অযত্নে উড়ে যাওয়া পাখি।

যদি কখনো মনে পড়ে আমায়, 
জানালার গ্রীলে, অপলক দৃষ্টিতে ভাবো আমায়,
তখন ভাববে তোমার উপেক্ষাতেই তোমার আমার দূরত্ব।