মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ১১ জন আসামী গ্রেপ্তার!

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৬-০৫-১৪ ১৯:৩৭:৪৪
image

মহেশখালী কক্সবাজার,
মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর পরোয়ানাভুক্ত-০১, সিআর পরোয়ানাভুক্ত ১০ জনসহ  ১১ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। 
মহেশখালী থানা সূত্রে জানা যায় -১৪ মে বৃহস্পতিবার মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস  সুলতান এর নেতৃত্বে  এসআই/এনায়েত কবীর, এসআই/কাজল দাশ, এএসআ/নুমং মার্মা, এএসআই/অমিত ভট্টাচার্য্য, এএসআই/উত্তম কুমার বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ মহেশখালী থানা এলাকায় অভিযান পরিচালনা 
করা হয়েছে। 
এই সময়  জিআর-৯৩/৯৯ এর পরোয়ানাভুক্ত আসামী ১। আবু সুফিয়ান, পিতা- মৃত তজু মিয়া, সাং-দেবাঙ্গা পাড়া, বড় মহেশখালী, সিআর- ৬৩১/২৪ এর পরোয়ানাভুক্ত আসামী ২। জেয়াসমিন আকতার, স্বামী- শাহ আলম, সাং-দক্ষিনকুল, ছোট মহেশখালী, দ্রুত বিচার- ১৯৪/২৫, ধারা-দ্রুত বিচার আইনের ৪ ও ৫ এর পরোয়ানাভুক্ত আসামী ৩। মোজাফ্ফর আহমদ, পিতা- মাইজ্জা মিয়া, সাং-পশ্চিম আধারঘোনা, কালামারছড়া, সিআর- ৩০৪/২৫ এর পরোয়ানাভুক্ত আসামী ০৪।শফি আলম, পিতা- মৃত মোহাম্মদ শফি, সাং- দক্ষিণ ঘোনাপাড়া, ০৫নং ওয়ার্ড, মহেশখালী পৌরসভা, সিআর-২৬/২৫(বন) এর  পরোয়ানাভুক্ত আসামী ৫। আনছার মিয়া (৩৪), পিতা- গুনু মিয়া, স্থায়ী: সাং-বারিয়াপাড়া, শাপলাপুর, সিআর-৩৭৯/২৪ এর পরোয়ানাভুক্ত আসামী ৬। আহমদ উল্লাহ, পিতা- মৃত মনিরুজ্জামান, সাং-জেএম ঘাট, শাপলাপুর, সিআর-৩৭৯/২৪ এর পরোয়ানাভুক্ত আসামী ৭। আহমদ উল্লাহ, পিতা- মৃত মনিরুজ্জামান, সাং- জেএম ঘাট, শাপলাপুর, ৮। আশারফ আলী, পিতা- মৃত মনিরুজ্জামান, সাং- জেএম ঘাট, শাপলাপুর, সিআর-২৫১/২৪ এর পরোয়ানাভুক্ত আসামী ৯। রফিক আলম, পিতা- মৃত আব্দু রশিদ, সাং- ছাদেকের কাটা, শাপলাপুর, সিআর-২৭/২৫(বন) এর পরোয়ানাভুক্ত আসামী ১০। নুর মোহাম্মদ, পিতা- মোঃ দানুল হক, সাং-পঃ পাড়া, ৫নং ওয়ার্ড, শাপলাপুর, ১১। মোঃ দানুল হক (৬৫), পিতা- মৃত নুর আহমদ, সাং-পশ্চিম পাড়া, ৫নং ওয়ার্ড, শাপলাপুর, সর্ব থানা-মহেশখালী, জেলা-কক্সবাজারদের কে গ্রেফতার পূর্বক  উক্ত আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আব্দুস সুলতান গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করে বলেন- তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 
সন্ত্রাসী অস্ত্রধারী ওয়ারেন্ট ভুক্ত আসামীদের  গ্রেপ্তারে  মহেশখালী  থানা পুলিশ  অভিযান চলমান থাকবে।