চাঁপাইনবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে ২ ট্রাক্টরসহ একজন আটক,৫০ হাজার টাকা অর্থদন্ড

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৫-১৪ ১৯:২৪:১৬
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের দক্ষিন শহর এলাকায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি  কাটার অভিযোগে মাটিভর্তি দুইটি ট্রাক্টর-টলি জব্দ সহ আশরাফুল ইসলাম(৩৭) নামে এক ব্যাক্তিকে  আটকের পর ৫০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। আশরাফুল সদর  উপজেলার আতাহার এলাকার রবু মন্ডলের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়,গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে (১৪ মে) দিকে গোপন খবরের ভিত্তিতে সদর  থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক (এক্সিকিউটিভ ম্যাঝিষ্ট্রেট) এবং সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) একরামুল হক নাহিদ বলেন, ২০১০ সালের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আটক ব্যাক্তিকে অর্থদন্ড আরোপ করে আদায় করা হয়েছে। কৃষি জমি সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরণের অভিযান চলবে বলেও জানান এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট।