শা হ নে ও য়া জ আ ল ম মি ঠু

  • নাফ নদির কান্না
  • ২০২৩-০৯-১৩ ২৩:১৬:৩২
image

নাফ নদিতে রোহিঙ্গা স্রোত নদির সে কি কান্না
মুসলমান তার দেশে থাকুক আগুন সুচি চান না
নিঃস্ব করে দিচ্ছে ঠেলে, বলছে, যা সব বঙ্গী!
নইলে জবাই, করছে গুলি, দিচ্ছে খেতাব জঙ্গী
শিশু যুবক বৃদ্ধ-বৃদ্ধা হাজার তো নয় লাখে!
প্রাণ বাঁচাতে ছুটছে দলে বাংলাদেশের কাখে
মুসলিম মেরে বেঢপ হাসে শৃগাল মায়ানমার
জাতিসংঘের জাতিকলে কান্নারা ছারখার
তবুও নেই ভয়
বাঁচার লড়াই মৃত্যু আনে 
সাহস হাতের প্রতিদানে 
মেঘলা চোখের বজ্রবানে
পাবেই সুদিন রোহিঙ্গা নিশ্চয়  
নৃ-গোষ্ঠির রক্তচোষা কোথায় দেবে ডুব!
আরাকানের মাঠই হবে তোদের মৃত্যু কুপ
হিংস্র সেনা সুচি, দেখো বীর বাংলায় 
শরণার্থী ফুলের মতন ঘাস জাংলায়
বুনোহাতির পাহাড় বনে মানুষ বাঁচার গান
বাংলা পাড়ের নাফ কান্নায় রোহিঙ্গাদের ঘ্রাণ