মানুষ জীবনের কতো স্মৃতি ছেড়ে আসে,
কতো কিছুই পিছনে ফেলে যায় সময়ের ভীড়ে।
যন্ত্রণা দেয় এমন কতো গল্প মুছে ফেলে,
মানুষ কেবল হৃৎপিণ্ডে জমিয়ে রাখে ব্যাথা,
যা ফেলে এসেছে অতীতে তাই নিয়ে শোক গাঁথে।
অথচ ছায়া সঙ্গী হয়ে যে পাশেপাশে থাকে নীরবে
রোদ,বৃষ্টি, ঝড়ে আগলে রাখে আপন করে।
তাকেই অবহেলার চাদরে মুড়িয়ে দিয়ে রাখে,
অভিযোগ আর অভিমান নিয়ে দূরে সরে দিয়ে বাঁচে।
অব্যক্ত কথাদের ছুটি দিয়ে নীরবে কাঁদে,
দূরত্বে বাঁধে বাসা একান্তে সঙ্গোপনে নিঃসঙ্গতার মাঝে।