চাঁপাইনবাবঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৪টি ভারতীয় গরু জব্দ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৫-১২ ২২:৩৫:১৭
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ৪টি ভারতীয় গরু জব্দ হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি।বিজিবি জানায়,গত সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে (১২মে) জহুরপুরটেক বিওপির  আওতাধীন সূর্যনারায়নপুর মাঠাপাড়া গ্রামে অভিযান চালায় বিজিবি।  অভিযানে  প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের গরু চারটি জব্দ হয়। গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ  শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের(৫৩বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমসান বলেন, চলতি মাসে বিভিন্ন অভিযানে ১২টি ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি। যার বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। অধিনায়ক আরও বলেন, আসন্ন ঈদ-উল-আজহাকে সামনে রেখে সীমান্তে গরু চোরাচালান প্রতিরোধে তৎপর রয়েছে বিজিবি। এ জন্য দূর্গম সীমান্তে ও নদী সীমান্তে অতিরিক্ত বিশেষ টহল,চেকপোষ্ট পরিচালনা ও  গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।