সাতক্ষীরার দেবহাটায় খাল পুনঃখনন কর্মসূচীর শুভ উদ্বোধন

  • এস এম মহিদার রহমান,
  • ২০২৬-০৫-১১ ২১:২৮:৪৮
image

সাতক্ষীরা : সাতক্ষীরার দেবহাটা উপজেলার বসুখালী খাল পুনঃখনন কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১মে ২০২৬) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের মাননীয় সংসদ সদস্য মুহাম্মদ আব্দুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলীম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম,জেলা জামাতের সহকারী সেক্রেটারি ওমর ফারুক এবং উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, উপজেলা জামাতের সেক্রেটারি ইমদাদুল হক, পারুলিয়া ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান গোলাম ফারুক বাবু,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, দেবহাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্জ্বল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন সহ বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন । উপজেলা প্রশাসন, দেবহাটা ও দুর্যোগ ব্যবস্থাপনা সাতক্ষীরার, যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।