সাতক্ষীরার আশাশুনিতে পানিতে ডুবে ২ জনের মৃত্যু

  • এস এম মহিদার রহমান,
  • ২০২৩-০৯-১৩ ২০:০৪:৪১
image
সাতক্ষীরা ঃ সাতক্ষীরার আশাশুনিতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়ায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন । এদের একজন কুড়িকাহুনিয়া গ্রামের আলম হাওলাদার ও হাসনা বানুর শিশু কন্যা আনিকা সুলতানা (০৪) এবং একই গ্রামের অহিদুল মোড়ল ও ফাতেমা খাতুনের কন্যা জান্নাতুল ফেরদৌস (০৫)। নিহত আনিকা সুলতানার পিতা অহিদুল মোড়ল জানান, আমাদের বাডির পাশের ওহিদ নামের একটি ছেলে বেলা ১২টার দিকে পুকুরে গোসল করতে গিয়ে এক শিশুকে পুকুরের পানিতে ভাসতে দেখে আমাদেরকে খবর দেয় । আমি প্রথমে আনিকা সুলতানাকে পুকুর থেকে তুলে আনি। এরপর আমার মেয়েকে পুকুরে খুঁজতে নামি এ সময় পুুকুরের সিঁড়িতে ডুবে থাকা অবস্থায় আমার পায়ে মেয়ের স্পর্শ পাইলে আমি তাকে তুলে আনি। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ অধিকারী জানান, ঘটনাটি শুনেছি। খুবই দুঃখজনক এটি। তিনি এ সময় অভিভাবকদের আরো বেশি সচেতন হওয়ার পরামর্শ দেন।