বরগুনায় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

  • এম আর অভি,
  • ২০২৬-০৫-০৯ ১৮:৪৭:৪০
image

বরগুনা প্রতিনিধি: নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ বরগুনায় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে । (৯ মে) শনিবার দুপুরে বরগুনা স্টেডিয়ামে মার্শাল আর্ট, দাবা, কাবাডি, সাঁতার, ক্রিকেট, ফুটবল , অ্যাথলেটিক্স ও ব্যাডমিন্টন খেলায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ খেলোয়াড় দলের মধ্যে পুরুস্কার ট্রফি, মেডেল ও সনদপত্র বিতরণ করেন বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অনিমেষ বিশ্বাস, সদর উপজেলা নিবার্হী অফিসার মোঃ শাহ আজিজ, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এ জেড এম সালেহ ফারুক, ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ আ: শাকুর জেলা ক্রীড়া অফিসার মাসুদ খলিফা, প্রেস ক্লাবের সভাপতি হাফিজুর রহমান জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশন ও ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরাস এসোসিয়েশনের সদস্যরা প্রমুখ। উপস্থাপনায় ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হারুন অর রশিদ রিংকু । এর পূর্বে শনিবার সকাল সাড়ে ১০ টায় নতুন কুঁড়ি স্পোর্টস বরগুনায় অনূর্ধ্ব ১৪ বালিকা বরগুনা পৌরসভা বনাম আমতলী উপজেলা ফুটবল দলের ।ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় অনূর্ধ্ব ১৪ বালিকা বরগুনা পৌরসভা দল ২-০ গোলে আমতলী উপজেলা দলকে হারিয়ে জয়লাভ করে । অপরদিকে দুপুর ১২ টায় অনূর্ধ্ব ১৪ বালক বরগুনা পৌরসভা বনাম বেতাগী উপজেলা দলের সাথে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় অনূর্ধ্ব ১৪ বালক বরগুনা পৌরসভা দল ১-০ গোলে বেতাগী উপজেলা দলকে হারিয়ে জয়লাভ করে ।