অতি উচ্চ পানিসংকটাপন্ন চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্রাঞ্চলে ২ কিলোমিটার খাল পূণ:খনন কর্মসূচীর উদ্বোধন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৫-০৯ ১৮:১৯:০৩
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
সরকার ঘোষিত অতি উচ্চ পানিসংকটাপন্ন চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্রাঞ্চলে খাল পূণ:খনন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। শনিবার(৯মে)  সকাল ১১টায় সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রায় ২ কিলোমিটার দীর্ঘ জলাহার খাল (খাঁড়ি) পূণ:খনন কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ প্রশাসক  ও সাবেক এমপি হারুনুর রশীদ। গ্রীন ক্লাইমেট ফান্ড ও পল্লী কর্ম সহায়ক ফঅউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘প্রয়াস’।
অনুষ্ঠানে জানানো হয়, বরেন্দ্রাঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলা এবং স্থানীয় জনগনের কৃর্ষি ও পানি ব্যবস্থাপনার উন্নয়নে প্রয়াসের ‘ ইসিসিসিপি-ড্রট’ প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৫ আগষ্ট চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁর ২৫টি উপজেলার ৪৭টি ইউনিয়নের ১ হাজার ৪৬৯টি মৌজাকে অতি উচ্চ, ৮৮৪ মৌজাকে উচ্চ এবং ১ হাজার ২৪০টি মৌজাকে  মধ্যম পানি সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয়। বাংলাদেশ পানি আইন ২০১৩ এর অধীনে  ওই এলাকাগুলো চিহ্নিত করে  ওইসব অঞ্চলের পানি ব্যবস্থাপনা, ব্যবহার ও সংরক্ষণে কঠোর নীতিমালা  গ্রহণ করা হয়। চলতি বছরের ২৫ জানুয়ারী এ ব্যাপারে প্রজ্ঞপণ জারি করে গেজেট প্রকাশ করে সরকার।  প্রজ্ঞপনে সংকটাপন্ন এলাকায় শুধু খাবার পািন ছাড়া অন্য কোন কারণে নলকুপ স্থাপন ও   ভূগর্ভস্থ পানি তোলা বন্ধ রাখা সহ ১১টি বিধি নিষেধ দেয়া হয়।
এমতাবস্থায় রুক্ষ বরেন্দ্রাঞ্চলে খাল পূণ:খনন এলাকার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি,কৃষি উৎপাদনে সহায়তা, ভূগর্ভস্থ পানির পূণ:ভরণ ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ  ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিস্টরা। এছাড়া খাল পূণ: খননের ফলে স্থানীয় জনসাধারনের জীবনমান উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে বলেও আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে বকাব্য দেন সংশ্লিস্ট ইউপি চেয়ারম্যার গোলাম লুৎফল হাসান,আব্দুল মান্নান, প্রয়াস কর্মকর্তা তাকিউর রহমান, প্রজেখ্ট কোঅর্ঢিনেটর বকুল কুমার ঘোষ প্রমুখ।