তারারা পথ চলে ধীরে অতি ধীরে
যমুনার তীরে জোনাকির আলোয় ঝিলিক লাগে
আকাশে আজ নেই কোন চাঁদ, তাই তারাদের ভীর
রাত আজ ধীর বড় ধীর, আকাশে তারাদের ভীর।
ওই দূরে কান পেতে শোন ক্রন্দন অভুক্ত শৃগালের
বাতাসে বাতাসে শুধু কানাকানি, ফিসফাস
শুপারী গাছের মাথায় জোছনায় মুখ লুকিয়ে চুপচাপ
বসে আছে হুতোম পেঁচা, এইটুকুই তো আলো!
ঝিঝি পোকার একটানা গান আজ বড়ই বেসুরো
আকাশ পানে মুখ তুলে রাত জেগে আছে সুয়ো পোঁকা।
জোনাকির ঝিলিমিলি আলোয় আসর জমেছে
ঘাস ফড়িংয়ের বেশ।