দিনটি ছিলো শনিবার
'শনি'ও ভর করেছিলো তার উপর,
নইলে কি যায় বেলতলায়
মাথাটাই যদি ফেটে যায়!
প্রেমের টানে ছুটলো যে সে
পদ-পদবী বুঝলো না সে,
মানলো না সে কোন বাধা
অপেক্ষায় আছে যে তার রাধা।
মজেছিলো সে পরকীয়ায়
হাসপাতাল কেবিনের চার তলায়,
কক্ষটা ছিলো বন্ধ
রাধার স্বামী কি অন্ধ?
খবর পেয়ে নায়ক হাজির
ডেকে আনলো উজির-নাজির,
ভিলেন তখন দৌড়ে বেড়ায়
এ যাত্রা কি আর তাকে ছাড়া যায়?
ক্ষমতায় ক্ষমতায়
লড়াই যে জমে যায়,
হাসপাতালের বারান্দায়
সাধারণ মানুষ চেয়ে রয়।
হায় হায়, নিজের এলাকায়
এটা কি মানা যায়,
অপমান আর নাহি সয়
পাইক-পেয়াদা খবর দেয়।
ছুটে এলো পাইক-পেয়াদা
মেশিন তাদের কোমরে গোজা,
ধরলো সব উজির-নাজির
থানার কক্ষে করলো হাজির।
তারপর যা হলো
দিনটি ছিলো না মোটেই ভালো,
প্রতিশোধের নেশায়
কালিমা পড়লো পেশায়!
এখন করছে হায় হায়
সম্মান গেলো পরকীয়ায়,
দিনিটি ছিলো শনিবার
ভর করেছিলো শনি তার উপর।