সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬

  • এস এম মহিদার রহমান,
  • ২০২৬-০৫-০৪ ২২:২৪:৫৬
image

সাতক্ষীরা : ‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে “দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) সকালে লেকভিউ কনভেনশন সেন্টারে সাতক্ষীরা জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সদস্যদের অংশগ্রহণে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় খুলনা’র আয়োজনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে দিন ক্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুদক বিভাগীয় পরিচালক মোঃ ফজলুল হক।
প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দুদক সজেকা খুলনা’র উপপরিচালক মামুনুর রশীদ চৌধুরী, দুদক জেলা কার্যালয় বাগেরহাটের উপপরিচালক আতিকুর রহমান, সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, দুদক সজেকা খুলনা’র উপসহকারী পরিচালক মোঃ রুবেল হোসেন, উপসহকারী পরিচালক মোঃ মহসীন আলী প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালার শুরুতে প্রধান অতিথি দুদক বিভাগীয় পরিচালক মোঃ ফজলুল হকসহ উপস্থিত অতিথিদেরকে সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করে নেন জেলা সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা। প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়। এসময় সাতক্ষীরা জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান।