গী ত শ্রী সি ন হা

  • কিছু ব্যক্তিগত
  • ২০২৬-০৫-০৪ ২০:০৭:২১
image

আওয়াজ ভাঙছে আওয়াজ... উচ্চাকাঙ্ক্ষার - লোভের
এখন বুকের ওপর পা,
গৃহস্থালির গন্ধ ঠোঁটে পাখি উড়ছে না, 
ঐ দ্যাখো, বর্তমানের গায়ে প্রাক্তনের ছায়া ! 
ছবি সব সত্যি বলে না !
আরে বাবা, তুমি শুধু তোমার নমুনা ! 
যেমন, নামের মধ্যে উপমা খুঁজে পাওয়া যায় না ! 
নির্ভীক হোক গণতন্ত্রের শক্তি।  
প্রবাদ মাখানো কথার হাত ছাড়ো... 
জ্বলছে পেটে বহুকালের খিদে... 
বাতাসে আজ সুগন্ধির খোলা - জানলা পাঁচ কোনা ঘরে ! 
মানুষ হয়ে ওঠার গন্ধ কোথাও নেই ! 
জিভ কেটে কন্ঠ রোধ করা যায় না ! 
কান পেতে শোনো, 
সত্যের শব্দের শক্তি আকাশচুম্বী ! 
ভয় পেলে সব রুদ্ধ হয়ে সূর্য রক্তে ডুবে যাবে... 
চেয়ে দ্যাখো, উমারা হারিয়েছে সব দূর্গা হওয়ার আগে ! 
শঙ্খের প্রতিধ্বনির পর কমা বসিয়ে প্রশ্ন কিছু রাখলাম ----------
তাও বলি, হে মানুষ, বেঁচে থাকো স্বপ্নভাঙার শোকে নয় !  
অতীত কে ছুঁড়ে ফেলে জীবনকে জীবন্ত করো... 
হাসি লুকানো ক্ষুধার্ত মানুষ ভাঁওতাবাজ নেতার মুখে ব্যর্থতার চুনকালি মাখাও...
শেষ নিঃশ্বাসটুকু তুলে রাখো স্তূপে পা ডুবিয়ে...

ভারত থেকে...