তুমি কি কিছু বলছিলে আমাকে
হ্যাঁ ডাকছিলাম তো কাছে একবার
কেন গো হঠাৎ তোমার এ আহ্বান
আমি বুঝি ডাকিনা কখনও তোমায়
হ্যাঁ সে ডাকো অবরে সবরে
এই বারণ করেছিনা এই অবরে সবরে
এইসব গ্রাম্য ভাষা বলবেনা
হ্যাঁ জানই তো আমি গ্রাম্য তবে ডাকো কেন?
ঝুমুর কান্নার দমকে উপুর হয়ে পড়ল বিছনায়
অগত্যা নির্মলকে উঠে আসতে হল মানিনীর মান ভাঙাতে
থাক আর কথা বলবনা আমি,
তাহলে আমি কার সাথে কথা বলব?
তা আমি কি জানি? এদিকে মা বলবেন মেয়েদের সংসারের সব কাজ শিখতে হয় বইমুখে করে থাকলে
হয়না এদিকে তুমি বলবে পড়াশোনা করতে
আমি কেনদিকে যাই তা তোমরা মা ছেলে মিলে ঠিক করে দিও,
আচ্ছা তাই দেব এখন তো ওঠ, নির্মল নিজেই ওকে দুহাতে তুলে ধরে কাছে টেনে নেয়। সত্যি তো এই মেয়েটার কি দোষ ও কেন কষ্ট পাবে শুধু শুধু। ঝুমুরের অবিন্যস্ত চুলে হাত বুলিয়ে দিতে দিতে ভাবে সত্যি কি সে ভালবাসে কিন্তু ঝুমুর তাকে যে ভালবাসে সে বিষয়ে কোন সন্দেহ নেই তাই তার এই আকুল কান্না। না আর সে কাঁদাবেনা ফুটফুটে মেয়েটাকে সে ঝুমুর কে বুকে জড়িয়ে ধরে বলে আর কাঁদেনা দেখবে এবার আমাদের একটা খোকা বা খুকু আসবে,
সত্যি বলে লজ্জায় দুহাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলল,নির্মল হেসে তকে জড়িয়ে ধরে ভাবল বেবী হয়ত আসবে কিন্তু ভাল কি সত্যি বাসতে পারবে সে? নিজের প্রশ্নের জবাব নিজেই দিতে পারেনা।