ম হু য়া বি শ্বা স

  • তবু তোমার জন্য
  • ২০২৬-০৫-০৩ ২৩:২৮:৩৩
image

মনের ভিতর শুকনো বালির রাশি , 
কোথাও কোনো মেঘের চিহ্ন নেই । 
তোমার আনা গোলাপ চারাখানি  
না যদি বাঁচে , দুষোনা আমাকেই । 

এখানে এখন উঠছে ইমারত , 
উড়ছে ধুলো , বাতাস ক'রে কালো । 
ইঞ্চি ইঞ্চি হিসেব নিচ্ছি বুঝে , 
নিভিয়ে দিয়েছি যেখানে পেয়েছি আলো ।
 
পুঁতো না এখানে গোলাপের চারাখানি , 
বৃষ্টি বিহীন এখানে কঠিন ঘাঁটি । 
কংক্রিটে মোড়া আমার ঘরের ভেতর , 
তোমার জন্য রেখেছি দুমুঠো মাটি ।