যশোরের চৌগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে চৌগাছা প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার (৩ মে) বিকেলে আলোচনা সভায় সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু জাফর।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চৌগাছা পৌরসভার সাবেক প্যানেল মেয়র মাষ্টার কামাল আহমেদ, এ সময় আরো আলোচনা করেন প্রেসক্লাবের সহসভাপতি রহিদুল ইসলাম খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি এম এ রহিম, সাংবাদিক নেতা বাবুল আক্তার, আসাদুজ্জামান মুক্ত, কবি আবু জাফর, আব্দুল আজিজ, আব্দুল মান্নান, শ্যামল কুমার দত্ত, রায়হান উদ্দিন, কালিমুল্লাহ সিদ্দিক, আবু হানিফ, আজম আসরাফুল ইসলাম প্রমুখ।