গোলাম সারোয়ার মিলনের স্মরণে জনতা পার্টির দোয়া মাহফিল

  • মোঃ সাহিদুল ইসলাম
  • ২০২৬-০৫-০৩ ১৭:০১:৫৬
image

রাজধানীতে জনতা পার্টি বাংলাদেশের সদ্য প্রয়াত ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন-এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মোহাম্মদ আবু জাফর এবং সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত মহাসচিব এম এ ইউসুফ।
দোয়া মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, দলের কেন্দ্রীয় নেতারা এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। বক্তারা মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দলীয় অবদান এবং দেশের প্রতি তাঁর নিবেদিত ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গোলাম সারোয়ার মিলন ছিলেন সৎ, আদর্শবান ও ত্যাগী নেতৃত্বের প্রতীক। তাঁর মৃত্যুতে দেশের রাজনীতিতে একটি শূন্যতা সৃষ্টি হয়েছে, যা সহজে পূরণ হওয়ার নয়।
স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন আনিসুল ইসলাম মাহমুদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার, মুজিবুল হক চুন্নু, মোয়াজ্জেম হোসেন খান মজলিস, মহসিন রশিদ, মিজানুর রহমান মিজু, মহিউদ্দিন বাবলু এবং মরহুমের সন্তান সুবায়েল সারোয়ারসহ আরও অনেকে।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. তালেবুল ইসলাম। এ সময় মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং তাঁদের জন্য ধৈর্য কামনা করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রফিকুল হক হাফিজ, মোজাম্মেল হক, নাজমুল আহসান, শাহজাদা, আব্দুর রাজ্জাক প্রমুখ।