চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের রোগিদের জন্য ‘স্বপ্ন’র উপহার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৫-০৩ ১৫:৪৯:০২
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
জনবল ও  বিভিন্ন সেবা সামগ্রী সংকটে ধুঁকতে থাকা চাঁপাইনবাবগঞ্জ  জেলা হাসপাতালের রোগিদের জন্য উপহার হিসেবে ১৫০০ ভিএ ক্যাপাসিটির একটি আইপিএস, ৪টি  হুইল চেয়ার ও ১০টিঁ চার্জার লাইট উপহার হিসেবে প্রদান করেছে তরুনদের স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন। রোববার(৩মে) দুপুরে হাসপাতাল সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে  চিকিৎসা সহায়ক সামগ্রীগুলো গ্রহণ করেন হাসপাতাল তত্বাবধায়ক ডা. মশিউর রহমান এবং আবাসিক চিকিৎসনা কর্মকর্তা (আরএমও) ডা. আব্দুস সামাদ। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ,কে,এম শাহাবুদ্দীন,চাঁপাইনবাবগঞ্জচ প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা মন্টু, স্বপ্ন স্বেচ্ছাসেবক ডা. মুশফিকুর রহমান তামিম, আসিফ রেজা, আবু রায়হান,খাইরুল ইসলাম, মারুফা আাখতার প্রমুখ।
 অনুষ্ঠানে স্বপ্ন স্বেচ্ছাসেবকরা আশা প্রকাশ করেন যে, এসব সামগ্রী  চলমান প্রচন্ড গরমে  ও লোড শেডিং এর সময় রোগিদের দূর্ভোগ লাঘবে কিছুটা হলেও   সাহায্য করবে। বিশেষ কওে শিশু, বৃদ্ধ,প্রসূডু ও দূর্ঘূটনা কবলিতদের কাজে লাগবে এসব চিকিৎসা সহায়ক সামগ্রী। শিশু ওয়ার্ডে চাপ সর্বাধিক থাকায় আইপিএসটি সেখানে চালু করা হবে।
হাসপাতাল সরকারি প্রতিষ্ঠান হলেও সেখানেও সকলের সহযোগিতার সূযোগ রয়েছে বলেও জানান হাসপাতাল কর্তৃপক্ষ।   তাঁরা এমন সহযোগিতার জন্য তরুনদের প্রশংসা করেন।