চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন,ঢাকা গঠিত

  • লেনিন ফিরোজী
  • ২০২৬-০৫-০৩ ১৫:৩০:৪৭
image

গত ১ লা মে শুক্রবার বিকেল পাঁচটায় রাজধানীর সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে গেল ঢাকায় বসবাসরত শতবর্ষী চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে এক আলোচনা সভা। 
লেনিন ফিরোজীর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব এবং অতিরিক্ত প্রকল্প পরিচালক মেট্রোরেল লাইন (৬) জনাব এ.বি.এম. আরিফুর রহমান, সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ এনায়েত কবির সরকার আকুল, বাংলাদেশ টেক্সটাইল ডিজাইনের পথিকৃৎ শ্যামল কুমার সরকার, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এর সহকারী অধ্যাপক ডাঃ মোঃ আরিফ উদ্দিন খান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কতৃপক্ষের উপ-পরিচালক মোঃ আজমল হুদা মিঠু, ৭১ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার বুলবুল আহমেদ জয় সহ শতবর্ষী চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী বৃন্দ। 
সভায় ঢাকায় বসবাসরত প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে পারস্পরিক বন্ধন তৈরি, স্কুল ও এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত হওয়ার জন্য "চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন, ঢাকা" এর আত্মপ্রকাশ হয়। 
উপস্থিত সবার সম্মতির ভিত্তিতে অচিন্ত্য কুমার নাগ কে সভাপতি এবং লেনিন ফিরোজী কে সাধারণ সম্পাদক করে একটা কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। 
উক্ত কমিটি আগামী দিনে স্কুলের উন্নয়ন এবং ঢাকায় বসবাসরত প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে একটি আন্তসম্পর্ক স্থাপনে কাজ করবে। 
সবশেষে নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক অচিন্ত্য কুমার নাগ এবং লেনিন ফিরোজী সবাইকে শুভেচ্ছা জানিয়ে সভা সমাপ্ত করেন।