চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপারের মিথ্য পরিচয়ে পাম্প থেকে তেল নেয়ার চেষ্টা,যুবক গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৫-০২ ১৯:৪২:০৪
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ সুপারের  মিথ্যা পরিচয়ে একটি ফিলিং ষ্টেশন থেকে মোটরসাইকেলে তেল নেয়ার চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায়  চাঁপাইনবাবগঞ্জের র্শিবগঞ্জ উপজেলা থেকে মো. ওয়ালিউল্লাহ(৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের উপরটোলা গ্রামের ইসারুল হকের ছেলে। শনিবার(২মে) দুপুর পৌঁনে ২টার দিকে শিবগঞ্জের গোলাপ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার বিকালে তাঁকে আদালতে পাঠানো হয়।
মামলার বাদী ও শিবগঞ্জ থানার  উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন বলেন, গত  বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ওয়ালিউল্লাহ শিবগঞ্জের ধোপপকুর এলাকার মেসার্স রাকিব ফিলিং ষ্টেশন থেকে ডিবির এ্যাডিশনাল এসপির মিথ্যা পরিচয়ে সিরিয়াল ভেঙ্গে দ্রুত তেল নেবার চেষ্টা করে। এ সময় ফিলিং ষ্টেশন ও অন্য তেল সংগ্রহকারীদের  সাথে তাঁর বাদানুবাদ হয়। এ ঘটনার একটি ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়লে ব্যপক সমালোচনার সৃষ্টি হয়। এ প্রেক্ষিতে পুলিশ বিষয়টি  আমলে নিয়ে মামলা করে ও  ওই যুবককে গ্রেপ্তার করে আদালতে পাাঠায়।
মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এবং শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বেদার উদ্দিন বলেন, ঘটনা তদন্ত  শুরু হয়েছে। ওই যুবক সম্পর্কে বিস্তারিত খোঁজ নেয়া হচ্ছে।