বরগুনায় নতুন কুঁড়ি স্পোর্টস এর উদ্বোধন

  • এম আর অভি,
  • ২০২৬-০৫-০২ ১৯:৩৮:০৮
image

বরগুনা প্রতিনিধি: ক্রীড়া হলে পেশা,পরিবার পাবে ভরসা’- এ প্রতিপাদ্য কে সামনে রেখে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) বিকেল ৫টা ৮ মিনিটে সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত হয়ে ক্রীড়াঙ্গনের প্রতিভা অন্বেষণের এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি।
সারা দেশের ন্যায় বরগুনা জেলা স্টেডিয়াম থেকে এ সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন খুদে ক্রীড়াবিদরা। বরগুনায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আর.এম. সেলিম শাহনেওয়াজ,মোঃ কুদরত-ই-খুদা (পিপিএম-সেবা) বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম হুমায়ুন হাসান শাহীন, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এ জেড এম সালেহ ফারুক, পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মোঃ নুরুল আমিন প্রমূখ।