মহেশখালীতে বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৬-০৫-০১ ২০:১৯:২১
image

মহেশখালী কক্সবাজার 
মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ,ভূমি অপরাধ প্রতিরোধ আইনের একাধিক আসামীসহ ওয়ারেন্ট ভুক্ত ১০ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। 
কক্সবাজার জেলার পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, নির্দেশক্রমে  ওসির নেতৃত্বে  মহেশখালী  থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন মহেশখালী থানা পুলিশের একটি চৌকস টিম। 
মহেশখালী থানা পুলিশ সূত্রে জানা যায় -০১ মে শুক্রবার মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস  সুলতানের নেতৃত্বে এসআই সাইফুর রহমান,এসআই(নিঃ)উত্তম কুমার বড়ুয়া, এএসআই হানিফ মিয়া, এএসআই(নিঃ)আব্দুর রহিম ভূইয়া, এএসআই(নিঃ)অমিত ভট্টাচার্য্য  সঙ্গীয় ফোর্সসহ মহেশখালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
এই সময়  সিআর মামলা নং- ৫০৮/২৫, ধারা- ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ৪(ক)/৭(১)/৭(২) ধারার পরোয়ানাভুক্ত আসামী মহেশখালী পৌরসভার ৩ নং ওয়ার্ডের দক্ষিণ পুটিবিলা এলাকার আব্দুল করিমের পুত্র আরিফুল ইসলাম।
সিআর মামলা নং-৫২৯/২৫, ধারা- ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর  ৭(১)/৭(২)/৭(৩)/১৬ ধারা এর পরোয়ানাভুক্ত আসামী আব্দু শুক্কুরের পুত্র রশিদ উল্লাহ প্রঃ উল্লাহ।
শাপলাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে মিঠাছড়ি এলাকার শামশুল আলমের পুত্র হেলাল উদ্দিন (৩০)।
মৃত পেটান আলীর পুত্র মোক্তার আহমদ (৪৮)।
সিআর মামলা নং- ২৬৩/২৪, ধারা- ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ৭/৮/১০/১৬ ধারার পরোয়ানাভুক্ত আসামী উকিল আহমদ এর পুত্র 
গিয়াস উদ্দিন (৪০)।
জামিরছড়ি এলাকার সিআর মামলা নং- ৩০/২৩, ধারা- বৈদেশিক কর্মস্থান আইনের ৩১/৩৩ ধারার পরোয়ানাভুক্ত আসামী গোলাম হোছাইন এর পুত্র গিয়াস উদ্দিন।
সিআর মামলা নং-১১০/২৫,ধারা- ৩২৩/৩২৪/৩০৭/৩৭৯/৪২৯ পেনাল কোড এর পরোয়ানাভুক্ত আসামী মৃত মোঃ হোছন এর পুত্র 
নুরুল কবির।
সিআর মামলা নং- ১৭৪/২৫, ধারা- ৩২৩/৩২৪/৩০৭/৫০৬(২) পেনাল কোড এর পরোয়ানাভুক্ত আসামী শাপলাপুর ৫ নং ওয়ার্ডের মনিপুর এলাকার লাল মিয়ার পুত্র নাজিম উদ্দিন প্রঃ মনিয়া (৪০)।
মাতারবাড়ী ইউনিয়নের মনহাজী পাড়ার সাটিফিকেট মামলা নং- ০৭/২৫, ধারা- বাংলাদেশের রাজকীয় প্রাপ্য আদায় আইন বিষয়ক ১৯১৩ এর পরোয়ানাভুক্ত আসামী মৃত রফিক উদ্দিন এর পুত্র মোঃ আজিজুল হক এবং কুতুবজোম ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের  খোন্দকার পাড়া  ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারার আসামী মৃত ওমর আলীর পুত্র  নুরুল কবির প্রঃ নুর কবির (৬০) কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। 
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস সুলতানের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন- গ্রেপ্তারকৃত আসামীদের  বিধি মোতাবেক 
বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
চিহ্নিত সন্ত্রাসী,অস্ত্রধারী,ওয়ারেন্ট ভূক্ত আসামী মাদক কারবারীদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলমান থাকবে।