ক্যান্সার আক্রান্ত রোগীকে ব্যারিস্টার খাজা তানভীর আহমেদের চিকিৎসা সহায়তা প্রদান

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৬-০৫-০১ ২০:১২:১২
image

 কোম্পানীগঞ্জ প্রতিনিধি।
মরণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মানছুর বাড়ীর ছালাউদ্দিনের সহধর্মিণী লিখি আক্তারের চিকিৎসা সহায়তা প্রদান করেন ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ।
বৃহস্পতিবার রাতে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের ব্যারিস্টার খাজা তানভীরের ব্যবসায়ী কার্যালয় মেসার্স খাজা ট্রেডার্সে, আক্তারের ছেলে ইমাম হোসেন রিদয়ের হাতে চিকি সহায়তার নগদ অর্থ প্রদান করেন ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি হাকীম শহীদুল্লাহ,সাংবাদিক এ,কে,এম আনোয়ার তোহা,
এসময় ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ বলেন 
আমার সাধ্যমত আমি মরণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত লিখি আক্তারের চিকিৎসায় সহায়তা করেছি। 
সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ করছি আপনারাও আপনাদের সাধ্যমত ক্যান্সারে আক্রান্ত রোগীর চিকিৎসায় সহযোগিতা করেন।।