নতুন শান্তি প্রস্তাবের পথে ইরান, যুদ্ধ থামাতে বাড়ছে কূটনৈতিক চাপ

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৪-২৮ ২৩:১২:২৭
image

চলমান সংঘাত বন্ধে শিগগিরই নতুন উদ্যোগ নিতে যাচ্ছে ইরান। মধ্যস্থতাকারী সূত্রগুলো আশা করছে, আগামী কয়েক দিনের মধ্যেই দেশটি একটি সংশোধিত শান্তি প্রস্তাব উপস্থাপন করবে। এর আগে ডোনাল্ড ট্রাম্প আগের প্রস্তাবটি প্রত্যাখ্যান করায় নতুন করে এই কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে।
জানা গেছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বিদেশ সফর শেষে রাজধানী তেহরান ফিরে শীর্ষ নেতাদের সঙ্গে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করবেন। তবে দেশটির সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ জটিল হয়ে পড়ায় আলোচনা প্রক্রিয়া কিছুটা ধীরগতিতে এগোচ্ছে।
এর আগে ইরান যে প্রস্তাব দিয়েছিল, সেখানে প্রথমে যুদ্ধ বন্ধ এবং পরে জটিল বিষয়গুলো সমাধানের কথা বলা হয়েছিল। কিন্তু সেই প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে জানিয়ে দেয় ওয়াশিংটন।
বর্তমান পরিস্থিতিতে পুরো বিষয়টি অত্যন্ত অনিশ্চিত হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য এমন কোনো বাস্তবসম্মত প্রস্তাব দিতে পারলেই শান্তি প্রক্রিয়ায় অগ্রগতি সম্ভব।
এদিকে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন, ইরান বর্তমানে এক ভঙ্গুর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে এবং তারা গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি সচল রাখতে আগ্রহী।

কী-ওয়ার্ডঃইরান প্রস্তাব,যুদ্ধবিরতি,কূটনীতি