যশোরে আয়োজিত এক জনসভায় দেশের সার্বিক স্থিতিশীলতা বজায় রাখতে কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ভয়ভীতি দেখিয়ে জনগণকে আর পিছিয়ে রাখা যাবে না এবং দেশের শান্তি বিনষ্টের কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না।
সোমবার বিকেলে যশোর জেলার ঈদগাহ প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, অতীতের মতো দীর্ঘ সময় ধরে হরতাল বা অস্থিরতা সৃষ্টির সুযোগ আর দেওয়া হবে না। জনগণের শান্তি ও স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে সবাইকে সচেতন থাকার ওপর জোর দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের রাজনৈতিক শক্তির মূল উৎস জনগণ এবং তাদের প্রত্যাশা পূরণ করাই সরকারের লক্ষ্য। তিনি দাবি করেন, জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার দায়িত্ব পালন করছে এবং নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ চলছে।
সমাবেশে তিনি অতীতের আন্দোলনে নেতাকর্মীদের ত্যাগ-তিতিক্ষার কথাও তুলে ধরেন এবং বলেন, দীর্ঘদিনের অসমাপ্ত কাজগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত করা হবে। পাশাপাশি তিনি বিভ্রান্তি ছড়ানো শক্তির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।
জনসভায় উপস্থিত হাজারো নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে প্রধানমন্ত্রী দেশ গড়ার আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশের উন্নয়ন সম্ভব এবং জনগণের জীবনমান উন্নত করা যাবে।
কী-ওয়ার্ডঃযশোর জনসভা,রাজনৈতিক বার্তা,শান্তি ও স্থিতিশীলতা