শা হ না জ পা র ভী ন মি তা

  • চেনা অচেনা
  • ২০২৬-০৪-২৬ ২০:১৬:৪৮
image

অচেনা ,যাকে চিনেছি মনে করি 
আদৌ কি তাকে চিনি!
কখনো মনে হয় সবটাই জানা 
তবুও কত কিছু রয়ে যায় অজানা।

সেই চেনা মুখ নতুন করে 
অচেনার আবরণে
সময়ের পথ ধরে 
বলে এসো নিরাভরণে।

কিসে তার সুখ 
কিসে দুঃখ নিরবধি 
কি পেলে হাসে 
কি কাঁদায় তাঁকে নিঃশেষে।

কত কিছু জানা কত অজানা 
তবুও হয়ে যায় জানা শোনা ।