চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবঞ্জের শিবগঞ্জ উপজেলায় র্যাবের অভিযানে ৭৭০ পিস ইয়াবাসহ বাবু ইসলাম প্রকাশ বাবু(২০) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে। তিনি শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বনকুল(আদিনা কলেজ পাড়া) এলাকার আবু বক্করের ছেলে। তাঁর বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ এনেছে র্যাব।
র্যাব জানায়,গত শনিবার(২৫ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে মনকষা আদিনা ফজলুল হক সরকারি কলেজ গেইটের সামনের সড়কে অভিযান চালিয়ে বাবুকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
রোববার সকাল ১০টার দিকে (২৬ এপ্রিল) র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক ক্রয়-বিক্রয়ের গোয়েন্দা তথ্যে অভিযান চালানো হয়। এসময় বাবুর দেহ তল্লাশীতে ৭৭০ পিস ইয়াবা পাওয়া যায় । এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে বলেও জানায় র্যাব।