সন্দেহভাজন হামে আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জের আরও এক শিশুর মৃত্যু,জেলায় মৃত্যু বেড়ে ৭

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৪-২৬ ০৮:৪১:০৪
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
সন্দেহজনক হামে আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। রাইসা নামের ৫ মাসের ওই শিশু চাঁপাইনবাবগঞ্জ সদরের মাসুদ রানার মেয়ে। গত শুক্রবার(২৪  এপ্রিল) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০ নং ওয়ার্ডে চিকিৎসাধীণ অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। শনিবার (২৫এপ্রিল)  স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেলথ ইমাজেন্সি সেন্টার ও কন্ট্রোল রুম  মৃত্যুটি তালিকাভূক্ত করার পর চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ,কে,এম সাহাবুদ্দীন বিষয়টি নিশ্চিত করেন।
এনিয়ে জেলায় সন্দেহভাজন হামে মৃত্যু হল ৭ শিশুর। বাকী ৬টি মৃত্যুর ঘটনা ঘটে মার্চ মাসে বলেও জানান সিভিল সার্জন। এনিয়ে জেলায় সন্দেহভাজন হামে মৃত্যু হল ৭ শিশুর। বাকী ৬টি মৃত্যুর ঘটনা ঘটে মার্চ মাসে বলেও জানান সিভিল সার্জন। এছাড়াও কয়েকটি মৃত্যু নিয়ে সন্দেহ থাকলেও বিশ^ স্বাস্থ্য সংস্থা সেগুলো তালিকাভূক্ত করে নি।
সিভিল সার্জন আারও বলেন, ওই শিশু গত ৫ এপ্রিল রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়। হামের উপসর্গ ছাড়াও ওই শিশু মারত্মক অপূষ্টি, রক্তে ইনফেকশন  এবং নিউমোনিয়ায় ভূগছিল। বিশ^ স্¦াস্থ্য সংস্থার প্রতিনিধি মৃত্যুটির বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ শুরু করেছেন বলেও জানান সিভিল সার্জন।
জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. মশিউর রহমান বলেন, রাইসা নামের ওই শিশু চাঁপাইনবাবগঞ্জ থেকে রেফার্ড হয়ে রাজশাহী গিয়েছিল কিনা তা নিশ্চিত নয়। ২০ দিন সে রাজশাহীতে ভর্তি ছিল। এছাড়া টিকা গ্রহণের বয়সও হয় নি ওই শিশুর।
এদিকে শনিবার হাম সন্দেহে নতুন করে ২১ জন জেলার সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। এখন হাসপাতালে ৮৯ জন সন্দেজনক  অতি ছোঁয়াচে হাম রোগি চিকিৎসাধীণ। যার বেশিরভাগই শিশু। জেলা হাসপাতাল সূত্র জানায়, রোববার জেলা হাসপাতালে আরও ১৯ রোগি ভর্তি হয়েছে। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, এছাড়াও জেলার গোমস্তাপুর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে ২ জন রোগি ভর্তি রয়েছে। সূত্রগুলো জানায়, জেলায় হাম সন্দেহে গত জানুয়ারী থেকে এ পর্যন্ত ১০১৭ রোগি হাসপাতালে ভর্তি হয়েছে। যার মধ্যে ৯৬৭ জন শুধুমাত্র জেলা হাসপাতালে ভর্তি হয়েছে।
জেলার ৫ উপজেলায় চলমান  হামের টিকাদান কর্মসূচীতে  শনিবার(২৫ এপ্রিল)  পর্যন্ত ১ লক্ষ ৬৭ হাজার ৪৩০ জনকে টিকা দেয়া হয়েছে। যা টার্গেট ২ লক্ষ ১ হাজার ৮৯৭ জনের প্রায় ৮৩ শতাংশ। এদিকে এ পর্যন্ত  জেলা থেকে পাঠানো ১৭৪ জনের নমুণা পরীক্ষা করে  ৪৩ জনকে পজিটিভ পাওয়া গেছে।