এ ম এ আ উ য়া ল হি ট লু

  • মন ভালো নেই
  • ২০২৩-০৯-১২ ১৮:৫০:০৩
image

আজ মন ভালো নেই--
না-- কারণ টা, 
তোমায় বলবো না। 
কেন বলবো?
তুমি শুনে আমায় সান্ত্বনা দেবে?
শোনো -
ইট ভাঙ্গতে ভাঙ্গতে- 
ফোঁসকা পড়েছে যার হাতে-
পোড়া রোদে বসে আছে-
যে ভিক্ষুক অনাহারে,
শুকিয়ে গেছে নির্মাণ শ্রমিক-
যে মা'য়ের বুকের দুধ। 
কিংবা-
পিতাসম সেই বৃদ্ধ রিকসাওয়ালা-
যার দুর্বল পায়ে আজ প্যাডেল
ঘোরানোর কথা নয়-
আমি যদি তাদের কাছেও বলি-
অনায়াসেই সবাই আমাকে 
সান্ত্বনা দিবে। সুযোগ পেলেই
কিছু উপদেশও দিয়ে বসবে।
আমি তো সান্ত্বনা বা উপদেশ
শুনতে চাই না।
আমি যা চাই-
তোমার অফুরন্ত ভান্ডার থেকে পারবে কি
একটু খানি দিতে আমায়?
বলতে পারবে কী
হৃদয় উজাড় করে
"হেলাল হাফিজ" স্যার এর-
"স্রোতস্বিনী ভালোবাসা" কবিতার
মাত্র এই ক'টি লাইন?
কী? মনে পড়ছে না তো??!! 
আমি-ই মনে করিয়ে দিচ্ছি-

"ভালোবাসা ছিল বলেই তুমিও আছো, আমিও আছি।
................................
.................................
ভালোবাসা আছে বলেই তুমিও আছো, আমিও আছি।
ভালোবাসা আছে এবং থাকবে বলেই
তোমার তুমি আমার আমি, 
তোমার আমি আমার তুমি
এখন থেকে তুমিই আমি, আমিই তুমি"।।

কী, নিরব হয়ে গেলে তো ?? !!! 
জানতাম।
আমি জানি তুমি পারবে না। 
সেই হৃদয় নেই তোমার।
আর তাই আমিও তোমাকে বলবো না-
কেন-মন ভালো নেই।।