চাঁপাইনবাবগঞ্জে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচীর কার্ডের আদলে কার্ড তৈরি করে চাল বিতরণ,গ্রেপ্তার ২

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৪-২৫ ১৫:৩৬:৪৬
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচীর কার্ডের আদলে ভূয়া কার্ড তৈরি করে প্রায় ২০ হাজার  মানুষের নিকট থেকে ৩ থেকে ১৫ হাজার পর্যন্ত নিয়ে চাল বিতরণের অভিযোগে  দায়েরকৃত মামলায় জেসমিন বেগম(৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার  করেছে পুলিশ। তিনি শিবগঞ্জের বামুনগাঁও জাবড়ি কাজিপাড়া গ্রামের  জাহির আলীর স্ত্রী। তিনি মাসকুরা ট্রেডার্স নামে চাল বিতরণকারী প্রতিষ্ঠানের মালিক। একই সাথে গ্রেপ্তার হয়েছেন তাঁর সহযোগি একই এলাকার কামরুল হাসান সুজন (৪০) নামে এক ব্যাক্তি।
পুলিশ জানায়,গত বৃহস্পতিবার(২৩ এপ্রিল)  রাতে  জেসমিনের প্রতিষ্ঠানের কার্যক্রমে সরকারের ভাবমুর্তি  ক্ষুন্ন হচ্ছে,সরকারি কর্মসূচী ব্যাপারে জনগণ ভুল বুজছে  এবং জেসমিনের কর্মকান্ড প্রতারণার সামিল এই অভিযোগে জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক আতাউর রহমান শিবগঞ্জ থানায় মামলা করেন। মামলার পর শুক্রবার (২৪ এপ্রিল) ভোররাত সাড়ে ৪টার দিকে তাঁদের সদর উপজেলার শল্লা গ্রাম থেকে গ্রেপ্তার করে শিবগঞ্জ থানা পুলিশ। আতাাউর রহমান মাসকুরা ট্রেডার্সের কার্যক্রমের ব্যাপারে জেলা প্রশাসন গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটির প্রধান। তদন্ত কমিটি জেলা প্রশাসকের নিকট প্রতিবেদন জমা দেবার পর জেসমিন ও তাঁর সহযোগিদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার এসআই প্লাবণ কুমার সাহা বলেন, মামলার তদন্ত শুরু হয়েছে। আসামীদের শুক্রবার বিকালে আদালতে পাঠানো হয়েছে।